বিয়ের গুঞ্জনের পরই ভাঙল টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্ক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বিয়ের গুঞ্জনের পরই ভাঙল টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্ক
সংবাদ প্রতিবেদন:
বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
হলিউডের আলোচিত তারকা জুটি টম ক্রুজ ও আনা ডি আরমাসের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। মাত্র নয় মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদ ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য সান। পারস্পরিক সম্মতিতে তাঁরা ‘শুধু বন্ধু’ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এই খবরটি এসেছে এমন সময়, যখন তাঁদের একসঙ্গে একটি নতুন সিনেমায় অভিনয়ের কথা ছিল। এমনকি, হলিউডে তাঁদের ‘স্পেস ওয়েডিং’ বা মহাকাশে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।
সূত্রের বরাতে জানা গেছে, টম (৬১) ও আনা (৩৬) দুজনেই উপলব্ধি করেছেন যে তাঁদের মধ্যে রোমান্টিক টান কমে গেছে। তবে তাঁরা সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব বজায় রেখেছেন এবং বিষয়টি অত্যন্ত পরিণতভাবে সামলেছেন।
বিচ্ছেদের পরও পেশাগতভাবে দুজন একসঙ্গে কাজ চালিয়ে যাবেন। তাঁরা শিগগিরই থ্রিলার সিনেমা ‘ডিপার’ (Deeper)-এ অভিনয় করবেন। সূত্র জানায়, এই বিচ্ছেদ সিনেমার শুটিংয়ে কোনো প্রভাব ফেলবে না।
ভারমন্টে ছুটি কাটানোর সময় তাঁদের একসঙ্গে প্রথম দেখা যায়। এরপর লন্ডন ও মাদ্রিদে রোমান্টিক ভ্রমণ, হেলিকপ্টার রাইড এবং বিভিন্ন ইভেন্টে একসঙ্গে উপস্থিতি তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করেছিল।
আনা ডি আরমাস ‘নাইভস আউট’, ‘নো টাইম টু ডাই’ ও ‘ব্যালেরিনা’ সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত। এর আগে তিনি অভিনেতা বেন অ্যাফ্লেক-এর সঙ্গে সম্পর্কে ছিলেন। অন্যদিকে, আনার সঙ্গে এই সম্পর্ক ছিল কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর টম ক্রুজের প্রথম হাই-প্রোফাইল রোমান্স।
কোন মন্তব্য নেই