পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আহত ১১ ফিলিস্তিনি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আহত ১১ ফিলিস্তিনি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় আহত ১১ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

অবৈধভাবে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি আহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সংঘটিত এ হামলার তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ)।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের একজন হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন এবং অপরজন, ১৭ বছর বয়সী এক কিশোর, পায়ে গুলিবিদ্ধ হয়।

স্থানীয় বাসিন্দারা ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ‘ওয়াফা’কে জানান, ইসরায়েলি সেনা ও পুলিশ যৌথভাবে ওই শহরে অভিযান চালায়। তারা যুবকদের লক্ষ্য করে গুলি ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে, সড়কগুলো বন্ধ করে দেয় এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে।

এর কয়েক ঘণ্টা আগে জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। এরও একদিন আগে, হেবরনের দক্ষিণে আর-রিহিয়া গ্রামে ফুটবল খেলতে থাকা এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

সম্প্রতি পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এসব হামলায় বেসামরিক ফিলিস্তিনিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কোন মন্তব্য নেই