সপ্তাহের লেনদেনে শীর্ষে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সপ্তাহের লেনদেনে শীর্ষে


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সপ্তাহের লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন, গড় লেনদেন ২৪ কোটি টাকার বেশি

টাইমস এক্সপ্রেস ২৪
১ নভেম্বর ২০২৫, সকাল ১১:৫৪ | ঢাকা

বিদায়ী সপ্তাহে (২৬ অক্টোবর–৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের শীর্ষে অবস্থান করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সাপ্তাহিক ব্যবধানে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৪ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা, যা মোট বাজার লেনদেনের ৫.২৭ শতাংশ

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়োভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৪.০৮ শতাংশ
তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকা, যা ৩.৬৯ শতাংশ

এছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—

  • ডমিনেজ স্টিল: ১০ কোটি ৫৩ লাখ টাকা

  • রবি আজিয়াটা লিমিটেড: ১০ কোটি ৩৬ লাখ টাকা

  • আনোয়ার গ্যালভানাইজিং: ১০ কোটি ২৪ লাখ টাকা

  • প্রগতি ইন্স্যুরেন্স: ৯ কোটি ৮৭ লাখ টাকা

  • সাইফ পাওয়ারটেক: ৯ কোটি ৭৫ লাখ টাকা

  • সিটি ব্যাংক: ৯ কোটি ৬৮ লাখ টাকা

  • সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস: ৮ কোটি ৫৭ লাখ টাকা

বাজার বিশ্লেষকদের মতে, ওষুধ ও ব্যাংক খাতে সক্রিয় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির কারণে সপ্তাহজুড়ে লেনদেনের গতি বেড়েছে, যা সামগ্রিকভাবে বাজারে ইতিবাচক সাড়া তৈরি করেছে।

কোন মন্তব্য নেই