স্বর্ণের দামে বড় পতন — ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা
স্বর্ণের দামে বড় পতন — ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা
২২ ক্যারেট স্বর্ণ এখন ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা
স্টাফ রিপোর্টার | সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ | সকাল ১১:২৮
দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরি প্রতি ৬ হাজার ৫৯০ টাকা মূল্য কমানোর ঘোষণা দিয়েছে। এর ফলে দেশের বাজারে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন মূল্য কার্যকর করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার কারণে এই সমন্বয় করা হয়েছে।
এক দিনে দুই দফা কমলো দাম
রোববার রাতে বাজুস প্রথম দফায় ভরিতে ১,৯২৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল, যা আজ সকাল থেকেই কার্যকর হয়। কিন্তু সকাল গড়াতেই দ্বিতীয় দফায় আরও বড় পরিমাণে—৬,৫৯০ টাকা—দাম কমানোর সিদ্ধান্ত আসে।
ফলে স্বর্ণের দাম কমলো মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বার।
নতুন দর (প্রতি ভরি — ১১.৬৬৪ গ্রাম):
-
২২ ক্যারেট: ২,৫১,১৮৪ টাকা
-
২১ ক্যারেট: ২,৩৯,৭৫৪ টাকা
-
১৮ ক্যারেট: ২,০৫,৫২০ টাকা
-
সনাতন পদ্ধতি: ১,৬৮,১৯৫ টাকা
এ নিয়ে চলতি বছর ২১ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম—যার মধ্যে ১৪ বার বেড়েছে, ৭ বার কমেছে।
রুপার দাম অপরিবর্তিত
-
২২ ক্যারেট: ৭,২৯০ টাকা
-
২১ ক্যারেট: ৬,৯৪০ টাকা
-
১৮ ক্যারেট: ৫,৯৪৯ টাকা
-
সনাতন পদ্ধতি: ৪,৪৩২ টাকা
চলতি বছর রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে—৯ বার বৃদ্ধি, ৫ বার হ্রাস।

কোন মন্তব্য নেই