ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে শাশা ডেনিমস পিএলসি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৮৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে শাশা ডেনিমস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএসইতে শাশা ডেনিমস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটি দিনটির দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ২২ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো—
ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড (৮.৩৩ শতাংশ),
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ (৬.৫৪ শতাংশ),
সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড (৬.৩৩ শতাংশ),
কনফিডেন্স সিমেন্ট পিএলসি (৪.৯৭ শতাংশ),
সামিট পাওয়ার (৪.৮৮ শতাংশ),
বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (৪.৬৩ শতাংশ)
এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি (৪.৫২ শতাংশ)।
কোন মন্তব্য নেই