ডিএসইতে সূচক বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ কমেছে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টির শেয়ারদর বেড়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৭১২ কোটি ৩৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকা।
দিনভর ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৯টির দর বেড়েছে, ১৫৩টির দর কমেছে এবং ৫২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।
চা
কোন মন্তব্য নেই