পুঁজিবাজার নৈতিক ভিত্তিতে পরিচালিত হচ্ছে না’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুঁজিবাজার নৈতিক ভিত্তিতে পরিচালিত হচ্ছে না’


‘বাংলাদেশের পুঁজিবাজার প্রকৃতপক্ষে নৈতিক ভিত্তিতে পরিচালিত হচ্ছে না। এখানে এটা মূলত বড় ক্যাসিনো একটি টেবিল। এমনকি এখানে গেম্বলিং হয়। তবে সেই জুয়া খেলা সম্ভাবনার ভিত্তিতে হয় না। এখানে বিনিয়োগকারীদের নিরাপত্তার ব্যবস্থা নেই’ বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।
বৃহষ্পতিবার সকালে অর্থনীতি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে সম্মানীয় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রেহমান সোবহান তার বিশেষ বক্তৃতায়, বাংলাদেশসহ বৈশ্বিক প্রক্ষাপটে অর্থনীতি চর্চায় নৈতিকতার ঘাটতি বিষয়ে ১২টি সমস্যা চিহ্নিত করেন। যার মধ্যে পুঁজিবাজারকে অন্যতম বলে উল্লেখ করেন তিনি।

‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’ বিষয়কে প্রতিপাদ্য ধরে এবারের সম্মেলন হয়েছে বৃহস্পতিবার। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চার হাজারেরও বেশি অর্থনীতিবিদের সমন্বিত সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি। প্রতিষ্ঠানটি দেশের সুষম ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ের এ বৃহৎ সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলনে চারটি প্লেনারি সেশন ও ১২টি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সমসাময়িক অর্থনীতির বিভিন্ন বিষয় আলোচিত হবে। এতে সর্বমোট ১২০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন খ্যাতনামা অর্থনীতিবিদরা। এসব প্রবন্ধে ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা’কে মুখ্য বিষয় হিসেবে উপস্থাপন করা হবে। এ মুখ্য বিষয়ের অধীনে জনকেন্দ্রিক উন্নয়ন ধারণা, বিভিন্ন প্রায়োগিক বিষয়, সাম্রাজ্যবাদী বিশ্বায়ন, নব্য ফ্যাসিস্ট, আগ্রাসী জাতীয়তাবাদ ও পরনির্ভরশীল দেশগুলোর সংকট, ব্যাংকিং, পুঁজিবাজারসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হবে।

সুত্রঃ শেয়ার বিজ

কোন মন্তব্য নেই