চাঁপাইনবাবগঞ্জে ৩টি পিস্তলসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব অভিযান চালিয়ে ৩ টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১১ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। আটককৃত অস্ত্র ব্যবসায়ী হচ্ছে, বগুড়া জেলার জামিলনগর গ্রামের মো. আলমের ছেলে মো. মানিক (৩০)।
রোববার বিকেলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে কানসাট এলাকা থেকে এ অস্ত্রগুলো উদ্ধার করে ।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা রোববার বিকেল সাড়ে ৪টায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ আটক করে।

কোন মন্তব্য নেই