৪০তম বিসিএসের আবেদন শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৪০তম বিসিএসের আবেদন শুরু



৪০তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে।

একটানা চলবে ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।প্রার্থীরা অনলাইনে 

http://bpsc.teletalk.com.bd/
এই ঠিকানায় গিয়ে বিপিএসসি-১ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় ৩০০ বাই ৩০০ পিক্সেল সাইজের প্রার্থীর রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল সাইজের স্বাক্ষরের স্ক্যানকপি আপলোড করতে হবে।
আবেদন ফরম পূরণ শেষে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে প্রার্থীদের টেলিটক সিমকার্ডের মাধ্যমে ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা।

তবে প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত নিয়ম বিপিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। 

কোন মন্তব্য নেই