যমুনা টিভির রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রাধান সাংবাদিক শিবলী নোমান সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা
যমুন টিভির রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রাধান সাংবাদিক শিবলী নোমান সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার বিকেলে মুলাডুলি রেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে এই দুর্ঘটনায় তিনি নিরাপদ থাকলেও তাকে বহন করা প্রাইভেট কারটির ডানদিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
শিবলী নোমানের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, গন্তব্যে যাবার সময় মুলাডুলি রেলক্রসিংয়ে দাঁড়ানো তার গাড়িকে বিশালাকার এক লরি ধাক্কা দেয়। এঘটনায় তিনি অক্ষত থাকলেও তার গাড়িটি ক্ষতিগ্রন্ত হয়েছে।
শিবলী নোমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘একটুর জন্য মানববন্ধন ও মৌসুমি নিরাপদ সড়কের কর্মযজ্ঞের উপলক্ষ্য হওয়া থেকে সপরিবার বেঁচে গেলাম! একদম ঠিক আছি। নিরাপদে গন্তব্যে পৌঁছেছি। যা যাওয়ার শুধু আমার বুড়ো গাড়ির ওপর দিয়ে গিয়েছে।
দুঃ+ঘটনা সংক্ষেপ : মুলাডুলি রেলক্রসিংয়ে দাঁড়ানো আমার গাড়িকে মেরে দেয় বিশালাকায় এক লরি।’

কোন মন্তব্য নেই