ফাঁকা রাস্তা খেলার মাঠ! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফাঁকা রাস্তা খেলার মাঠ!


 রোববার সারাদেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচন। অনুমতিপ্রাপ্ত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া চলাচল ছিলনা অন্যান্য যানের। তাই রাস্তাঘাট ছিল একেবারে ফাঁকা। আর ফাঁকা রাস্তাকে মাঠ বানিয়ে ক্রিকেট খেলতে দেখা গেছে একদল তরুণকে।
রোববার রাজশাহীর নগরভবনের সামনে কাদিরগঞ্জ গ্রেটার রোড ক্রিকেট মাঠে পরিণত হয়। মুত্তাকিন, জুয়েল, তাসেফ, ফাহিম, টিপু, ইফতি, নাফি, জিসান, প্রান্তিক, মনিরুল ও সাকিব এরা সবাই স্কুল ও কলেজ পড়ুয়া। এখনো ভোটার হতে পারেনি কেউই। ভোটের দিনে তাদের না ছিল কাজ না তারা ভোট দিতে পেরেছে। তাই এই কর্মহীন সময়টুকু খেলাধুলার মধ্যে কাটাতেই ফাঁকা রাস্তাকে ক্রিকেট মাঠ বানিয়ে খেলায় মেতে ওঠে এই তরুণরা।


তারা বলেন, আমরা কেউই ভোটার না। তবে দিনটি আমাদের কাছে আনন্দের। আমাদের স্কুল, কলেজ বন্ধ রয়েছে। আর হাতে কোন কাজ নেই। রাস্তাও ফাঁকা আছে। তাই আমরা ক্রিকেট খেলছি। এতে করে আমাদের সময় ভাল কাটছে। আর তাতে কারও কোন ক্ষতিও হচ্ছে না।

কোন মন্তব্য নেই