‘কোল্ড চিকেন সালাদ’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘কোল্ড চিকেন সালাদ’

হুট করেই পড়তে শুরু করেছে প্রচন্ড গরম। এর মাঝে অনেকেই হয়তো রাতের খাবারে ভারী কিছু খেতে চান না, হালকা কিছুতেই স্বস্তি খুঁজে নেন। কিন্তু, সেই হালকা খাবারটি তো স্বাস্থ্যকরও হওয়া চাই, তাই না? সালাদ মানেই কেবল কাঁচা শাকসবজি আর অনেকটা মেয়োনিজ নয়। বরং সালাদ তৈরি করা যায় টক দই দিয়েও। এই চিকেন কোল্ড সালাদটি খেতে যেমন সুস্বাদু, তেমনই ফ্যাট ফ্রি। অন্যদিকে ক্যালোরিও খুব কম। তাই পেট ভরে খেয়েও ডায়েট করা যাবে অনায়াসে, কমবে ওজনও।



যা লাগবে

আপেল, আঙ্গুর, নাশপাতি, স্ট্রবেরি, শসা ডাইস করে কাটা- ২ কাপ
কমলা কয়েক কোয়া (ইচ্ছা) 
আলু সেদ্ধ ও ডাবলি বুট সেদ্ধ- আধা কাপ (না দিলেও ক্ষতি নেই)
মুরগির মাংস সেদ্ধ বা ঝলসে নেয়া- আধা কাপ (ফ্রিজে রাখা আগের দিনের চিকেন কাবাব দিয়েও তৈরি করা যাবে)


ঘন টক দই- আধা কাপ
সাদা ও কালো গোল মরিচ গুঁড়ো- স্বাদ অনুযায়ী
বিট লবণ - এক চিমটি
পুদিনা পাতা ও লেবুর রস- সামান্য
প্রনালি

সমস্ত উপকরণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
তারপর একটি পাত্রে খাওয়ার ঠিক আগে আগে মিশিয়ে নিন।
আরেকটু ভারী করতে চাইলে সেদ্ধ করা পাস্তা দিতে পারেন কিছু। ঝাল খেতে চাইলে দিতে পারেন কাঁচা মরিচের কুচি।
যোগ করতে পারেন সেদ্ধ ডিমও।

কোন মন্তব্য নেই