ফ্লাইওভারে আটকে গেল দ্বিতল বাস
শুক্রবার বাসটি ফ্লাইওভারের মাঝামাঝি এসে আটকে যায়। এর একটি চাকাও দেবে যেতে দেখা যায় ছবিতে। তবে এতে যাত্রীর ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানা যায়নি। বাসটি কোথায় যাচ্ছিল তাও এখন পর্যন্ত জানা যায়নি।
ট্রাফিক অ্যালার্ট বিডি নামে একটি ফেসবুক পেজে শুক্রবার বিকেলে এ বাসের দুটি ছবি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘অদক্ষ চালকের হাতে বিআরটিসি বাস’।
এ বিষয়ে ভাটারা থানার এসআই রেশমা আক্তার জানান, কোনো তথ্য বা হতাহতের খবর থানায় আসেনি। হয়ত কিছু সময় বাসটি আটকা পড়েছিল পরে উদ্ধার হয়েছে।

কোন মন্তব্য নেই