প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অভিনেতা সঞ্জয় দত্ত



বলিউডের তারকা অভিনেতা সঞ্জয় দত্ত এখন ঢাকায়। রাজধানীতে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু কাপ গলফের লোগো উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন এই তারকা অভিনেতা। ঢাকায় আসার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্না ভাই খ্যাত অভিনেতা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় সেনানিবাসে কুর্মিটোলা গলফ ক্লাবেলোগো উন্মোচনের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে সঞ্জয় দত্তকেও দেখা গেছে। তবে সঞ্জয় ঢাকায় কয়দিন থাকবেন এ সম্পর্কে আয়োজকরা এখনো কিছু জানায়নি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম বলেন, সঞ্জয় দত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলের বেশ কিছু আলোকচিত্র হস্তান্তর করেন।

প্রেস সচিব বলেন, সেই প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা পরে রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন।


কোন মন্তব্য নেই