খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে: বিএসএমএমইউ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে: বিএসএমএমইউ


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক। তিনি বলেন, মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখেছেন। বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেয়া হয়েছে, সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। খালেদা জিয়ার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।



আজ বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার বিএসএমএমইউ পরিচালক জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো। বিএসএমএমইউর চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট বলেও তিনি দাবি করেছিলেন।

গত সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয় খালেদা জিয়াকে।

কোন মন্তব্য নেই