রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের কাঁচা বাজার ও বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের কাঁচা বাজার ও বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে




রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের কাঁচা বাজার ও বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার দিনগত রাত সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ পাঁচ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর একদিন পরই ৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।

কোন মন্তব্য নেই