রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্ভোগে যাত্রীরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দুর্ভোগে যাত্রীরা



রাজশাহী জুটমিলের শ্রমিকদের আন্দোলনে রাজশাহী-নাটোর মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। নাটোরের দিক থেকে আসা যাত্রীদের পুঠিয়া বেলপুকুর ও রাজশাহী থেকে যাওয়া যাত্রীদের ভদ্রা ও তালাইমারী নামতে হচ্ছে। ফলে যানবাহন সংঙ্কটে পড়তে হচ্ছে। এর ফলে সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ সুযোগে অতিরিক্ত ভাড়া হাকাচ্ছেন অটোরিক্সার চালকরা।



সকালে ঢাকা থেকে আসা আসরাফুল ইসলাম নামের এক যাত্রী বলেন, দেশে যে কোন অধিকার আদায়ে মানুষ রাস্তায় নামে। এর জন্য কতগুলো মানুষের সমস্যা হলো তা দেখনে। আধিকার আদায়ের জন্য শ্রমিকদের প্রতিদিধি মন্ত্রী আছে। তাদের মধ্যেমে প্রধানমন্ত্রীকে জানাক।

তিনি আরো বলেন, তার কাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাকে বিনোদপুর যেতে আমচত্বর ঘুরে আসতে হচ্ছে। এতে নষ্ট হচ্ছে টাকা ও সময়। তাই বাস থেকে নেমে কাটাখালি পর্যন্ত হেটে আসে অটোতে উঠেছে। অটো চালক আবার ভাড়া বেশি চাই।

আজ বৃহস্পতিবার বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জুট মিল শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছে তারা। মহাসড়ক অবোরধ করে শ্রমিকরা বেতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিচ্ছে। বিক্ষোভ ও অবরোধের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কের যানবাহনগুলো সিটি বাইটপাস হয়ে শহারে ঢুকছে।

কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, বেলা ১২টার দিকে মহাসড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।




বিক্ষুব্ধ জুট মিল শ্রমিকরা জানান, জানুয়ারি মাস থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উৎসব ভাতা দেওয়াসহ ৯ দফা দাবিতে রোববার (৩১ মার্চ) থেকে শ্রমিকরা আন্দোলন শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের টনক নড়েছে না। আন্দোলন চলমান থাকলেও কোনো আশ্বাস মিলছে না।

রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নে সভাপতি জিল্লুর রহমান জানায়, আগে ৪ হাজার ১শ’ ৫০ টাকা বেতন ছিলো। বর্তমানে সর্বনিম্ন ৮ হাজার ৩শ’ টাকা ঘোষণা হলেও তা বাস্তবায়ন হয়নি।

কোন মন্তব্য নেই