শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’য় ফেরদৌস-ঋতুপর্ণা
জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’ উপন্যাসটি নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। এতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত ও জয় সেনগুপ্তর সঙ্গে থাকছেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস। বিষয়টি নিশ্চিত করেন ফেরদৌস। তিনি জানান, ঋতুপর্ণার সঙ্গে এর আগে এ ছবি নিয়ে কথা হয়েছিল। তার অনুরোধেই ছবির সঙ্গে যুক্ত হয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী বলে ছবির ব্যাপারে কাজ করতে আগ্রহ পেয়েছি। এই মাস থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। কিন্তু আমি শিডিউল নিয়ে ঝামেলায় পড়েছি। আশা করছি, শিডিউল জটিলতার বিষয়টি সমাধান করে এই মাসেই শুটিং-এ যোগ দিতে পারবো।
আরো জানা যায়, পুরো ছবির শুটিং হবে শান্তিনিকেতনে। ছবিতে বিজয়ার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। নরেনের চরিত্রটি করছেন জয় সেনগুপ্ত। ফেরদৌস অভিনয় করছেন বিলাসের ভূমিকায়। ছবির পরিচালক নির্মল চক্রবর্তী জানালেন, ‘দত্তা’-এর মূল কাহিনী একই থাকছে।

কোন মন্তব্য নেই