কৃত্রিম পা নিতে সিআরপিতে রাসেল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কৃত্রিম পা নিতে সিআরপিতে রাসেল


কৃত্রিম পা নিতে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপি’তে গেছেন গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকার। 
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সিআরপিতে যান তিনি।সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক জানান, রাসেলকে সিআরপির পক্ষ থেকে আপাতত সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির এবং পরে জার্মান প্রযুক্তির উন্নত একটি পা দেয়া হবে। এগুলো বিনামূল্যে দেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আজ তার পায়ের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং শনিবার থেকে তার পায়ের চিকিৎসা শুরু হবে। পরে রাসেলের নতুন পা সংযোজনের জন্য প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এই সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে বলে তিনি জানান।

রাসেল সরকার একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান। ঘটনার পর রাসেল বলেছিলেন- ফেরার সময় যাত্রাবাড়ীতে গ্রিনলাইন পরিবহনের একটি বাস তার গাড়িকে ধাক্কা দেয়। পরে গাড়ি থামিয়ে বাসের সামনে গিয়ে বাসচালককে নামতে বলেন তিনি।


তখন তার সঙ্গে বাসচালকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাসচালক গাড়ি চালাতে শুরু করেন। তখন রাসেল সরতে গেলে উড়ালসড়কের রেলিংয়ে আটকে যান। এ সময় রাসেলের পায়ের ওপর দিয়ে বাস চলে যায়। এর পর অস্ত্রোপচার করে তার বাঁ পা কেটে ফেলা হয়। এ ঘটনায় রাসেল সরকারের বড় ভাই আরিফ সরকার বাসচালক কবির মিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

ওই মামলায় গ্রিনলাইনকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেন হাইকোর্ট। বুধবার পাঁচ লাখ টাকা পরিশোধ করে গ্রিনলাইন

কোন মন্তব্য নেই