কোহলিদের বাঁচাতে উড়িয়ে আনা হলো ২ অজি বিধ্বংসীকে
ধুম-ধাড়াক্কা চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। এমন আসরটিতে যেন গভীর ঘুমে আচ্ছন্ন কোহলি-ডি ভিলিয়ার্সের রয়্যাল চ্যালেঞ্জারর্স ব্যাঙ্গালুরু। দলটি এখন পর্যন্ত খেলেছে তিনটি ম্যাচ। করেছেন হ্যাটট্রিক। সেটি জয়ের নয় বরং হারের !যা তারকা খচিত দলের সঙ্গে বড্ড বেমানান। মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে কোহলিরা লড়বেন চলতি আইপিএলের আরেক ব্যর্থ দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
এমন বেসামল অবস্থায় পথ খুঁজে পাচ্ছেন না ভারতের অধিনায়ক। দলের এমন করুণ মুহুর্তে কোহালির জন্য সবচেয়ে স্বস্তির খবর হতে পারে, দুই বিদেশির আগমন। সংযুক্ত আরব আমিরাত থেকে আরসিবি শিবিরে যোগ দিচ্ছেন দুই অস্ট্রেলীয় মার্কাস স্টোয়েনস এবং নাথান কালচার নীল। দলে অলরাউন্ডারের অভাব মেটাতে পারেন স্টোয়েনস। বিশেষ করে সীমিত ওভারের খেলায় তিনি খুবই উপযোগী ক্রিকেটার। তাকে দিয়ে ওপেনও করাতে পারে আরসিবি। অস্ট্রেলিয়ার কুড়ি ওভারের প্রতিযোগিতা বিগ ব্যাশে ওপেন করতে নেমে চারটি হাফ সেঞ্চুরি করেছেন স্টোয়েনসের।
কেকেআরে অতীতে খেলে যাওয়া কালচার নীল মেটাতে পারেন কোহালির ফাস্ট বোলিং নিয়ে দুর্ভাবনা। বিশেষ করে শেষের ওভারগুলোতে কোহালির হাতে ভাল বোলার না থাকার অভাব মেটাতে পারেন কালচার নীল।
এদিকে আজকের ম্যাচে আইপিএলে অধিনায়ক হিসেবে ১০০তম ম্যাচ খেলতে নামছেন কোহালি। আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন ৪০ রান।

কোন মন্তব্য নেই