হামলার শিকার ভিপি নুর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হামলার শিকার ভিপি নুর


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতারসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী অবরুদ্ধ করে রাখেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় ভিপি নুরকে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ উঠেছে।



হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে মারধরের প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকালে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে গেলে এ ঘটনা ঘটে। প্রায় দু'ঘণ্টা পর তারা অবরুদ্ধ থেকে বেরিয়ে আসেন।

জানা গেছে, সোমবার রাতে এসএম হলে ফরিদ হাসানকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিকালে নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে হল প্রভোস্টের কাছে বিচার দাবি করেন। 
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসএম হলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরকে গালিগালাজ এবং লাঞ্ছিত করেন। 

কোন মন্তব্য নেই