কুমিল্লায় ৩৫ জন যাত্রী নিয়ে বাস খাদে, দুই নারী নিহত
কুমিল্লা- ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ জন যাত্রী নিয়ে খাদে দ্রুত গতির রয়েল কোচ যাত্রীবাহী বাস। শেষ খবর পাওয়া পর্যন্ত দই নারী নিহত হয়েছে। তাদের লাশ উদ্ধার করেছে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জের টামটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনিকা (২২)। তিনি চট্টগ্রাম মহানগরীর মুরাদনগর এলাকার আবু আল মামুনের মেয়ে ও কুমিল্লার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের শফিকুর রহমানের মেয়ে রৌশনারা বেগম (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী রয়েল কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে দুই মহিলা যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ২৫ যাত্রী আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, ঘটনার সাথে সাথে স্থানীয়রা উদ্ধার শুরু করে । পরবর্তী খবর পেয়ে পুলিশ ও উদ্ধার অভিযানে অংশ নেয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি ডোবা থেকে উঠানো হচ্ছে। দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এতে দুই নারী নিহত হয়েছে

কোন মন্তব্য নেই