আরো আড়াই লাখ টন ধান কিনবে সরকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরো আড়াই লাখ টন ধান কিনবে সরকার





আরো আড়াই লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘মওসুমের শুরুতে এবার সরকার ১০ লাখ টন সিদ্ধ চাল, দেড় লাখ টন আতপ চাল এবং দেড় লাখ টন বোরো ধান এবং ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নেয়। ২৫ এপ্রিল থেকে প্রতিকেজি ধান ২৬ টাকা এবং প্রতি কেজি চাল ৩৬ টাকায় কেনা শুরু হয়। এখন প্রতিকেজি ২৬ টাকা দরে আরো আড়াই লাখ টন ধান কেনা হবে। আগামী আগস্ট মাস পর্যন্ত ধান কিনবে সরকার।



কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘এই আড়াই লাখ টনের বাইরে প্রয়োজনে আরো এক বা দুই লাখ মেট্রিক টন ধান কেনা হতে পারে।’

কোন মন্তব্য নেই