যুবরাজের অবসরের খবর পেয়ে কী বললেন সাবেক প্রেমিকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যুবরাজের অবসরের খবর পেয়ে কী বললেন সাবেক প্রেমিকা



আন্তর্জাতিক ক্রিকেট থেকে গতকাল সোমবার অবসর নেওয়ার ঘোষণা দেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার যুবরাজ সিং।

যুবরাজ যখন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন, সে সময় গুজব রটেছিল তাঁর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে এক বলিউড সুন্দরীর। একটা সময় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন যুবরাজ সিং ও কিম শর্মা। বিভিন্ন সময়ে একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা যায় এ জুটিকে। তবে সময়ের ফেরে যুবি-কিমের সে সম্পর্ক আর টেকেনি।

এরপর যুবরাজ গাঁটছড়া বাঁধেন মডেল ও অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে। কিম শর্মাও বিয়ে করে সংসার পাতেন।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর একাধিক বলিউড তারকা টুইট করে যুবির প্রাপ্তির তালিকা তুলে ধরে তাঁকে অভিনন্দন জানান। অভিনন্দন জানানোদের তালিকায় ছিলেন যুবরাজের সাবেক প্রেমিকা কিম শর্মাও।

কিম শর্মা টুইটে বলেন,‌ ‘ভালো খেলেছ যুবরাজ। খেলার অবিস্মরণীয় মুহূর্তগুলোর জন্য অভিবাদন জানাই। ...হেজেল কিচের সঙ্গে জীবনের পরবর্তী ধাপটিও দারুণ কাটুক।’


Well played @YUVSTRONG12 A standing ovation for some unforgettable moments in sport . May your next phase be as smashing with @hazelkeech 💕


19 people are talking about this
অবসর ঘোষণার সময় যুবরাজের সঙ্গে ছিলেন স্ত্রী হেজেল। যুবরাজকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেন তিনিও।


কোন মন্তব্য নেই