ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮





ফরিদপুরে বাস খাদে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বগুড়া ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।
পুলিশ জানায়, শনিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধূলদী এলাকায় কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৮ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সকালে রংপুরের সৈয়দপুরে যাওয়ার পথে সৌখিন ট্রাভেলসের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল আজিজের মৃত্যু হয়। এসময় আহত হন পাঁচ যাত্রী।



এচাড়া ঠাকুরগাঁওয়ের বি-আখড়া এলাকায় গাছের সাথে বাসের ধাক্কা লেগে ১৫ জন আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে নিলে বাসের হেল্পার ইউসুফ মারা যান।

কোন মন্তব্য নেই