রাতে নিখোঁজ, সকালে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার একটি পুকুর থেকে নিহারুল ব্যাপারি (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোর্দ কোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নেহারুল বেপারী ওই গ্রামের মৃত শয়ন বেপারীর ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নিহারুল রোববার মাগরিবের নামাজে পর বাড়ি ফিরে আসে। পরে রাতে সে বাড়ির উঠানে পায়চারি করতে ছিলো। তারপর হঠাৎ সে নিখোঁজ হয়। স্বজনরা রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেয়। কিন্তু তার কোন সন্ধান পাননি। সোমবার সকালে নিহারুলের ছোট ছেলে মশিউর রহমান তাদের বাড়ির পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এসময় সে ওই পুকুরের পানিতে তার বাবার হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখেতে পায়। নিহতের গলায় আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা গলায় রশি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই পুকুরে ফেলে রেখে যায়।

কোন মন্তব্য নেই