বরফে ঢাকা গ্রহে জীবনের সন্ধান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বরফে ঢাকা গ্রহে জীবনের সন্ধান





সকলের জানা, যে কোন গ্রহে প্রাণের বসবাস হতে গেলে তাকে নিজ নক্ষত্র থেকে নির্দিষ্ট দূরত্বের একটি কক্ষ পথকে বেছে নিতে হবে। যেমনটি আছে পৃথিবী। পৃথিবীর থেকে নক্ষত্রের বেশি কাছে থাকা গ্রহে প্রাণের জন্য উপযুক্ত তাপ, পানি ও বায়ুমণ্ডল তৈরি হওয়া সম্ভব নয়। যেমনটি বুধ। অন্যদিকে পৃথিবী থেকে দূরবর্তী ইউরেনাসেও প্রাণ সৃষ্টি সম্ভব নয়। কেননা অধিক শীতল অবস্থায় সেই গ্রহে প্রাণ সঞ্চারের জন্য পর্যাপ্ত তাপ, বায়ুমণ্ডল ও অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি থাকবে না। আর সে কারণেই পৃথিবী বা মঙ্গলের কক্ষপথে থাকা গ্রহগুলোতেই কেবল প্রাণ সঞ্চার হতে পারে বলে ধারণা প্রকাশ করে মহাকাশ বিজ্ঞানীরা।

কিন্তু সম্প্রতি নাসার একদল গবেষক দাবি করছেন, শীতল বরফে ঢাকা গ্রহগুলোতেও হতে পারে প্রাণের সঞ্চার। আর তাদের এই যুক্তির পক্ষে যথাযথ তথ্যও উপস্থাপন করা হয়েছে। বিষয়টিতে নাড়াচাড়া দিয়ে বসেছে নাসা। কেননা এতদিন নির্দিষ্ট কক্ষপথে থাকা গ্রহগুলোতেই কেবল প্রাণের খোঁজ করে আসছিলো সংস্থাটি। কিন্তু এই গবেষণা মেনে নিলে নতুন করে আরো বেশ কিছু বরফে ঢাকা গ্রহে প্রাণের সন্ধানে নামতে হবে প্রতিষ্ঠানটিকে।



আমেরিকান জিও ফিজিক্যাল ইউনিয়নের জার্নালে প্রকাশিত 'জিওগ্রাফিকাল রিসার্চ: প্লানেটস'-এর গবেষণায় বলা হয়, এক সময় পৃথিবীও বরফে আচ্ছাদিত ছিল এবং বেশ কয়েকবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীকে যেতে হয়েছে। এতে স্থলভাগে থাকা প্রাণীদের গঠন ও জীবনে বেশ পরিবর্তন হলেও সমুদ্রে প্রাণীরা ছিলো তুলনামূলক নিরাপদ। বরফ যুগেও তারা বেঁচে ছিলো। আর এই বরফ যুগের অবসান হয় যখন পৃথিবী তার নক্ষত্রের তাপের উৎস ছাড়াও অভ্যন্তরীণ তাপ নিঃসরণ শুরু করে। আমরা হাতে থাকা তথ্যগুলো বেশ কয়েকবার যাচাই করে দেখেছি। আমাদের ধারনা, বায়ুমণ্ডল সুবিন্যস্ত হবার পূর্বেই এই বরফাচ্ছন্ন গ্রহে বরফের নিচে প্রাণের বিকাশ শুরু হতে পারে। হয়ত সেটা আমাদের থেকে এক আলোকবর্ষ দূরের কোন গ্রহে ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আর সেই প্রাণ আরো বিকাশ লাভ করবে যখন গ্রহটি তার অভ্যন্তরীণ তাপ নিঃসরণ করবে।

এখন বরফে আচ্ছন্ন গ্রহগুলোতে নতুন করে নাসা তাদের সন্ধান চালাবে কিনা, সেটা নিয়ে আলোচনা চলছে। আউটার প্লেসেস।

কোন মন্তব্য নেই