সাধনাকে বিয়ে করছেন জামালপুরের সেই ডিসি! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাধনাকে বিয়ে করছেন জামালপুরের সেই ডিসি!





খাস কামরায় ভিডিও কেলেঙ্কারির পর অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনাকেই বিয়ে করতে যাচ্ছেন জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীর। সম্প্রতি আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হওয়ার পর নিজের চাকরি বাঁচাতেই ডিসি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। 

মঙ্গলবার এমন খবর দিয়েছে একুশে টিভি অনলাইন।

খবরে বলা হয়, আহমেদ কবীরের ঘনিষ্ঠ সূত্রটি আরও জানায়, স্বামীর চাকরি বাঁচাতে আহমেদ কবীরের বর্তমান স্ত্রী কঠিন হলেও এতে সম্মতি দেয়ার চিন্তা করছেন।

কঠিন সমালোচনার মুখে থাকা ওএসডি হওয়া জামালপুরের সাবেক ডিসি সবদিক চিন্তা করে সানজিদা ইয়াসমিন সাধনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেওয়াকেই নিজের জন্য উপযুক্ত ও সুবিধাজনক শাস্তি মনে করছেন। এর আগে গত ১৫ আগস্ট তাদের আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সারাদেশ জুড়ে এখন এ নিয়ে চলছে নানা আলোচনা-সমলোচনা। ভিডিও প্রকাশিত হওয়ার পর জামালপুরের স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা সেই ডিসি ও সাধানার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। জনসম্মুখে আসছে শুরু করেছে তাদের অজানা কাহিনী।

এদিকে ইতোমধ্যে জামালপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ এনামুল হক কর্মস্থলে যোগদান করেছেন। সোমবার বিকেলে জামালপুর পৌঁছে মঙ্গলবার নিজ কার্যালয়ে যোগদান করেন। 



এসময় তিনি দাপ্তরিক কাজকে সবার সন্দেহের উর্দ্ধে রাখার জন্য অফিসের সব ধরনের রঙ্গীন লাইট, সাজ-সজ্জা, খাস কামরার খাট, আসবাবপত্র ফেলে দিয়ে অফিসকে পরিস্কার পরিচ্ছন্ন করে কার্যক্রম শুরু করেন। অফিস চলাকালিন সময়ে প্রথমে জামালপুরের ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

জামালপুরের কোন অফিসে বা প্রতিষ্ঠানে পুনরায় সাবেক জেলা প্রশাসকের মত অনৈতিক কার্যক্রম করতে কেউ যেন সাহস না পায়,সাংবাদিকদের নিকট তিনি সহযোগীতা চান । 

কোন মন্তব্য নেই