পরিবেশের সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই : রেনী
বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গনে ফেসবুক ভিত্তিক গ্রুপ পেন্সিল রাজশাহী আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশের সুরক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই উল্লেখ সমাজসেবী শাহীন আকতার রেনী আরো বলেন, ভবিষ্যৎ প্রজম্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে, প্রত্যেক নাগরিকের উচিত। একটি গাছ কাটার আগে যেন দুটি বৃক্ষের চারা রোপণ করা। পরিবেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষরাজি অনেক কম। তাই সচেতনতা বাড়াতে প্রতি বছর সরকারিভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা হবিবুর রহমান, পেন্সিল এর সদস্য নাজু খান, জুবাইদা পারভীন লিপি, মারজনা সাবিহা শুচি, মাফি খান, রেজি খন্দকার শিউলি হাসান প্রমুখ।

কোন মন্তব্য নেই