করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুগদা হাসপাতালে মুনতাসীর মামুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুগদা হাসপাতালে মুনতাসীর মামুন














করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। ৬৯ বছর বয়সী এই অধ্যাপক সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন বলে নিশ্চিত করেছেন ওই হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান। তিনি বলেন, তার শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি। সিট পাওয়া গেলে তাকে আজকে রাতেই আইসিইউতে শিফট করা হবে।
এদিকে জানা গেছে,তিনি কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন, সেইসাথে জ্বরও কমছে না। এর আগে তার মা করোনায় আক্রান্ত হন। তিনি এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তার মেয়ে রয়া মুনতাসীর গণমাধ্যমেক বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ১০ দিন আগে বাবার রিপোর্ট নেগেটিভ এসেছিল।
আজ করোনাভাইরাসের উপসর্গ স্পষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি আমরা। কাল সকালে সর্বশেষ টেস্টের চূড়ান্ত রিপোর্ট হাতে পাব।






কোন মন্তব্য নেই