সিলেটে আরো ৯ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগের তিন জেলায় রোববার আরো ৯ করোনা রোগী শনাক্ত হয়েছেন। রাত ১১ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর এই রোগী শনাক্ত করা হয়। তারা সবাই সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার রোগি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- রোববার দিনে ও রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থ্যাৎ এরা করোনা আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- সিলেটে ল্যাবে যে ৯ জন আক্রান্ত হয়েছেন তারা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা। নমুনা সংগ্রহ করে ওসমানীর ল্যাবে এ পরীক্ষা করা হয়।
এর আগে শনিবার ওই ল্যাবে ৪ জনের রিপোর্ট পজেটিভ আসে।

কোন মন্তব্য নেই