লকডাউন শিথিল হওয়ায় ইরানের মসজিদগুলো খুলে দেয়া হবে : হাসান রুহানি
টেলিভিশনে প্রচারিত ভাইরাস টাস্কফোর্সের বৈঠকে রুহানি বলেন, ১৩২ জেলায় অথবা দেশের প্রায় এক তৃতীয়াংশ প্রশাসনিক বিভাগে আগামীকাল থেকে তাদের মসজিদ খুলে দেয়া হবে।
‘জামাতে নামাজ আদায়ের চেয়ে সামাজিক দূরত্ব বজায় রাখা বেশী জরুরি’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদে নামাজ আদায়কালে নিরাপত্তার বিষয়টি ইসলামে বাধ্যতামূলক বিবেচনা করা হয়।
সূত্র : বাসস

কোন মন্তব্য নেই