রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশী লোক করোনায় আক্রান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশী লোক করোনায় আক্রান্ত












রাশিয়ায় একদিনে নতুন করে ১০ হাজার ৬৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। রোববারের হিসাবে নতুন আক্রান্ত ১০ হাজার ৬৩৩ জন যুক্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। রাশিয়া ইউরোপের একমাত্র দেশ যেখানে নতুন করে সংক্রমন বাড়ছে।

তবে সরকারী হিসাবে সংক্রমনের তুলনায় মৃত্যুর হার ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের মতো দেশের তুলনায় কম।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮০ জন।

মস্কোর মেয়র সের্গেই সোবানিন বলেছেন, রাজধানীতে মহামারির সংক্রমন সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেনি। মস্কোয় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৪৮ জন এবং মোট আক্রান্ত ৬৪ হাজার ৬০৬ জন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পরিস্থিতি অত্যন্ত জটিল’ হয়ে উঠছে।

সূত্র : বাসস








কোন মন্তব্য নেই