চলতি আইপিএলে এখনও ছক্কা হজম করেননি যেসব বোলার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চলতি আইপিএলে এখনও ছক্কা হজম করেননি যেসব বোলার




 

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার উৎসব আর বোলারদের শোষিত হওয়া। চার-ছক্কা হজম করাই এখানে বোলারদের নিয়তি। করোনাকালের মাঝে সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলের ইতোমধ্যে ২২টি ম্যাচ হয়ে গেছে। চার-ছক্কাও হয়েছে দেদারসে।

তবে এমন কিছু বোলার আছেন যারা এখন পর্যন্ত কোনো ছক্কা হজম করেননি! চলুন দেখে নেওয়া যাক তেমন কিছু বোলার সম্পর্কে।


অক্ষর প্যাটেল : দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল ৪ ম্যাচে ৮৪টি বল করেছেন। তাকে একটিও ছক্কা মারতে পারেননি কোনো ব্যাটসম্যান।


মোহাম্মদ নবি : সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১টি ম্যাচে মাঠে নামেন মহম্মদ নবি। ৪ ওভারের পূর্ণ কোটা বল করলেও কোনো ছক্কা হজম করেননি তিনি।


জশ হ্যাজেলউড : অজি পেসার জশ হ্যাজেলউডকে একটি ম্যাচে মাঠে নামায় চেন্নাই সুপার কিংস। চার ওভার বল করেন তিনি। ২৪টি বলের মধ্যে কোনো ব্যাটসম্যান তাকে একবারও গ্যালারিতে ফেলতে পারেননি।


মিচেল মার্শ : দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচে মাঠে নেমেই চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যেতে হয় সানরাইজার্সের অজি অল-রাউন্ডার মিচেল মার্শকে। তিনি মোটে ৪টি বল করেন টুর্নামেন্টে। কোনো ছক্কা হজম করেননি তিনি।



কোন মন্তব্য নেই