ব্লক মার্কেটে মঙ্গলবার লেনদেনের শীর্ষে এসএস স্টিল
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৫টি কোম্পানি। এসব কোম্পানির ১৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ২০ হাজার ৪৪০টি শেয়ার ৪২ বার হাতবদল হয়েছে।
এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন করেছে এসএস স্টিল লিমিটেড। যা ৪টি ট্রেডে ২০ লাখ-টি শেয়ার হাতবদল হয়েছে।
অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে মুন্নু সিরামিকস লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৪ হাজার ৩৭৯টি শেয়ার।

কোন মন্তব্য নেই