বোর্ড সভার তারিখ জানিয়েছে ১১ কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বোর্ড সভার তারিখ জানিয়েছে ১১ কোম্পানি


পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ফরচুন সুজ : কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


বীচ হ্যাচারি : কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


নুরানী ডাইং : কোম্পানিটির বোর্ড সভা ৩০ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


অ্যাডভেন্ট ফার্মা: কোম্পানিটির বোর্ড সভা ৩০ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


এনার্জিপ্যাক পাওয়ার: কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক : কোম্পানিটির বোর্ড সভা ৪ মে, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


ইস্টার্ন ইন্স্যুরেন্স : কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


ওয়ান ব্যাংক : কোম্পানিটির বোর্ড সভা ৫ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক: কোম্পানিটির বোর্ড সভা ৯ মে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।


জেনারেশন নেক্সট ফ্যাশানস্‌ লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।


আরএকে সিরামিক্স (বাংলাদেশ): কোম্পানিটির বোর্ড সভা ৩ মে এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোন মন্তব্য নেই