ব্লক মার্কেটে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে বেক্সিমকো - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে বেক্সিমকো



 


চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ২৩টি কোম্পানি। এসব কোম্পানির ৪৬ কোটি ৯৬ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ১০ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৫৯৫টি শেয়ার ৭১ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। যা ২টি ট্রেডে ১২ লাখ-টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১০ হাজার-টি শেয়ার।



কোন মন্তব্য নেই