মাধবপুরে শিশুর খণ্ডিত হাত ও মাথা উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাধবপুরে শিশুর খণ্ডিত হাত ও মাথা উদ্ধার


হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত একটি শিশুর খণ্ডিত হাত ও মাথা উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার বিকালে উপজেলার নোয়াহাটি এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে কাটা হাত দেখতে পান স্থানীয় এক নারী। 


পরে থানায় খবর দেওয়া হলে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত হাত ও মাথা উদ্ধার করে। 


এ ব্যাপারে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশ চক্রবর্তী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। আমরা খোঁজ খবর নিচ্ছি। সম্ভবত কোনো কবরস্থান থেকে কুকুর বা অন্য কোনো প্রাণী এটা এনে ফেলে থাকতে পারে। উদ্ধারকরা হাত ও মাথার ডিএনএ টেস্ট করা হবে বলে জানান তিনি। 

কোন মন্তব্য নেই