ছুরিকাঘাতে যুবককে হত্যা, সৎভাইসহ আটক ২ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছুরিকাঘাতে যুবককে হত্যা, সৎভাইসহ আটক ২


চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. কাউছার (৪৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। নগরীর পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে।


গতকাল বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানার দুলালাবাদ কাজী মসজিদ এলাকার এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তারা হলেন, কাউছারের সৎ ভাই সাজ্জাদ ও তার পরিবারের দুই সদস্য।


ওসি হাসান জানান, গতকাল রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন মিলে কাউছারকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পত্তির বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ করেছে।


পাহাড়তলী থানার এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘পারিবারিক সম্পত্তি নিয়ে সৎ ভাই বোনদের সঙ্গে কাউছারের বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। গতকাল সকালেও সৎভাই সাজ্জাদের সঙ্গে তার ঝগড়া হয়। হত্যাকাণ্ড অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

কোন মন্তব্য নেই