দেবিদ্বারে তালাবদ্ধ ফ্ল্যাটে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার
এর আগে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিলো বলে জানায় পুলিশ ও বাড়ির মালিক। বাড়ির মালিকের মেয়ে ইউপি সদস্য মোসা. জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার ইফতারের পর ৪র্থ তলা থেকে মরদেহের দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে। বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, চলতি মাসে ১৮ তারিখ স্বামী-স্ত্রী ও একটি কন্যা সন্তান নিয়ে বাড়ির ৪র্থ তলার এ ফ্ল্যাটটি ভাড়া নেয়। ভাড়া নেয়ার সময় (ভোটার) এনআইডি কার্ড চাওয়ায় একটি এনআইডি কার্ড দেখিয়ে বলে এটি ফটোকপি করে এনে দিবে। পরে ২০শে এপ্রিল পুনরায় (ভোটার) এনআইডি কার্ড চাওয়ায় বিকালে দিবে বলেন জানান ওই নারীর স্বামী।
পরে বিকাল থেকে তাদের ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখতেই পাই। তারা কৌশলে নাম পরিচয় গোপন রাখে। এ প্রতিবেদন লেখার পর্যন্ত ওই নারী কোন পরিচয় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে দেবিদ্বার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিভিন্ন আলামত সংগ্রহ করেছি, মরদেহটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনার রহস্য জানা যাবে।

কোন মন্তব্য নেই