ব্লক মার্কেটে৬ কোম্পনির বিশাল লেনদেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে৬ কোম্পনির বিশাল লেনদেন



 

 

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬২ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিগুলোর ১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ১৬৮টি শেয়ার ৭৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৬২ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকার লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর মধ্যে ৬ কোম্পানির বিশাল অঙ্কের লেনদেন হয়েছে।


কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫৫ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ কোটি ৪ লাখ টাকার গ্রামীণ ফোনের।


এছাড়া, ব্র্যাক ব্যাংকের ১২ কোটি লাখ ৫০ লাখ ৯৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৮ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৮ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকার ও ৩ ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


অন্যান্য কোম্পানির মধ্যে প্রাইম ব্যাংকের ৩ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৩০ লাখ টাকার, রেনাটা লিমিটেডের ২ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ১ লাখ ৯৯ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ২ লাখ ৭৩ হাজার টাকার, ন্যাশনাল ফিড লিমিটেডের ১ কোটি ২ লাখ ৫৬ হাজার টাকার, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ৯৭ লাখ টাকার, ডেলটা ব্রাক হাউজিংয়ের ৫৪ লাখ ৭০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৩৭ লাখ ১০ হাজার টাকার, সামিট পাওয়ারের ২৩ লাখ ৬৯ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৬ লাখ ২৪ হাজার টাকার, আমান ফিডের ১০ লাখ ৭৫ হাজার টাকার, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৮ লাখ ৮১ হাজার টাকার, ক্রীষ্টাল ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮৬ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ৬৬ হাজার টাকার, রবি আজিয়াটার ৬ লাখ ৫০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ লাখ ২১ হাজার টাকার, অ্যাসোসিয়েট অক্সিজেনের ৫ লাখ ৫২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ৪৬ হাজার টাকার, নাভানা সিএনজির ৫ লাখ ২১ হাজার টাকার, আমান কটন মিলের ৫ লাখ ১৬ হাজার টাকার, আফতাব অটোর ৫ লাখ ১২ হাজার টাকার এবং

প্রগতি ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।



কোন মন্তব্য নেই