ব্লক মার্কেটে সোমবার লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে সোমবার লেনদেনের শীর্ষে ইউনাইটেড পাওয়ার



 

 

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩১টি কোম্পানি। এসব কোম্পানির ১৬২ কোটি ৬ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার ১৬৮টি শেয়ার ৭৫ বার হাতবদল হয়েছে। এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। যা ১টি ট্রেডে ২কোটি-টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে প্রগতি ইন্সুরেন্স লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৭ হাজার ৬০০টি শেয়ার।



কোন মন্তব্য নেই