নয় কার্যদিবস পর কিছুটা সংশোধনে পুঁজিবাজার
পুঁজিবাজারে ধারাবাহিক নয় কার্যদিবস উত্থানের পর আজ সোমবার (২৬ এপ্রিল) পুঁজিবাজারে কিছুটা সংশোধন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১২ পয়েন্টের কিছু বেশি। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কিছুটা সংশোধনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে এক হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে আজ ৬ কোটি ৮৯ লাখ টাকা বেশি লেনদেন বেশি হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ টাকার।
ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আজ ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, দর কমেছে ১৯১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৮ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৮২৮ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, দর কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

কোন মন্তব্য নেই