সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৩ টির বা ২৮.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এএফসি এগ্রো লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস রোববার এএফসি এগ্রোর ক্লোজিং দর ছিল ১৫ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এএফসি এগ্রো লিমিটেডেরডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলস ৯.৭৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.২৩ শতাংশ, এস্কয়ারনিটের ৮.৪৪ শতাংশ, লাফার্জ হোলসিম সিমেন্টের ৮.০৪ শতাংশ, এমআই সিমেন্টের ৬.৭৪ শতাংশ, ফাইন ফুডসের ৬.৫৬ শতাংশ এবং বিকন ফার্মার ৬.০১ শতাংশ দর বেড়েছে।



কোন মন্তব্য নেই