সোমবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯২ টির বা ৫৩.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস রোববার প্রাইম ব্যাংকের ক্লোজিং দর ছিল ১৭ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫ টাকা ৭ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৮.৭২ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ব্যাংক ডিএসইর দর পতনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৮.০৭ শতাংশ, তাকাফুল ইন্সুরেন্সের ৭.৪২ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৬.৭০ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৬.৬৮ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ৬.৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৬.৫৯ শতাংশ, ক্রীস্টাল ইন্সুরেন্সের ৬.০৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৯৯ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৫.৯৩ শতাংশ দর কমেছে ।



কোন মন্তব্য নেই