সোমবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি



 


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৩৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ১৩ লাখ টাকার।


৬৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিবিবি পাওয়ার, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, রবি আজিয়াটা, রেনাটা লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার।



কোন মন্তব্য নেই