দর বাড়ার শীর্ষে একমি পেস্টিসাইডস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দর বাড়ার শীর্ষে একমি পেস্টিসাইডস



 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫০ বারে ১৫ হাজার ১৭৩টি শেয়ার লেনদেন করে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ কোম্পানিটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়




তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.৬৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।


গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এমটিবি, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।



কোন মন্তব্য নেই