মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মঙ্গলবার দর পতনের শীর্ষে যেসব কোম্পানি



 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৬টির বা ৪৭.৮২ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিপিএইচ ইস্পাতের।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস সোমবার জিপিএইচ ইস্পাতের ক্লোজিং দর ছিল ৬৪ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ১১.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিপিএইচ ইস্পাত ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে নাভানা সিএনজির ৬.৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬.৬৯ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের৬.৫২ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.০৮ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৫.৪৭ শতাংশ, অলটেক্সের ৫.৩২ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৫.১৯ শতাংশ, সোস্যাল ইসলামি ব্যাংকের ৪.৬৭ শতাংশ এবং স্টাইল ক্রাফটের ৪.৪১ শতাংশ দর কমেছে।



কোন মন্তব্য নেই