ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক

 


ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্রান্টজের সাথে বৈঠক করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।


ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইসরাইল গিয়ে সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর সাথে কথা বলছেন, এমন ঘটনা খুব একটা ঘটে না। কিন্তু মঙ্গলবার সেই বিরল বৈঠক হলো। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সাথে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর আলোচনায় নিরাপত্তা ও অসামরিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে ইসরাইল জানিয়েছে।


সম্প্রতি ইসরাইলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে ফিলিস্তিনি নেতাদের একাধিকবার কথা হয়েছে। গত আগস্টে আব্বাসের সাথে কথা বলতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস্ট ব্যাঙ্কে গেছিলেন। বহু বছর পর দুই দেশের মধ্যে এই পর্যায়ে বৈঠক হয়েছিল।


ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১০ সালের পর আব্বাস এই প্রথম ইসরাইল গেলেন ও বৈঠক করলেন। মঙ্গলবারের এই বৈঠক গ্রান্টজের বাড়িতে হয়েছে।


কী আলোচনা হয়েছে?

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুই নেতা নিরাপত্তা ও অসামরিক বিষয়ে কথা বলেছেন। গ্রান্টজ আব্বাসকে বলেছেন, আর্থিক ও অসামরিক বিষয়ে ফিলিস্তিনের সাথে সম্পর্কের উন্নতি চান তিনি।


ফিলিস্তিনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী ও আব্বাসের কাছের নেতা হুসেইন আল-শেখ বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা প্রস্তাব নিয়ে সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব। এটা হলে নতুন রাজনৈতিক দিগন্ত খুলে যাবে। তিনি জানিয়েছেন, ওই বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি ও মানবিক বহু বিষয় নিয়ে কথা হয়েছে।

কোন মন্তব্য নেই