ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সিভিও পেট্রো
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ ডিসেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিলো ১৫৭.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২০৪ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪৬.৬০ টাকা বা ২৯.৬১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সিভিও পেট্রোকেমিক্যাল ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফাইন ফুডসের ২৯.২৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ২৮.৫২ শতাংশ, জেমিনি সী ফুডের ২৮.৩৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২৭.৬৮ শতাংশ, ফু-ওয়াং ফুডের ২৫.১৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ২৪.৬২ শতাংশ, এপোলো ইস্পাতের ২২.৮৯ শতাংশ, সুহৃদের ২১.৫৭ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের শেয়ার দর ২১.৪৯ শতাংশ বেড়েছে।
কোন মন্তব্য নেই